ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাঘাইছড়িতে ভয়াবহ লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় চরম দুর্ভোগ
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 3:48 PM

বাঘাইছড়িতে ভয়াবহ লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় চরম দুর্ভোগ

বাঘাইছড়িতে ভয়াবহ লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় চরম দুর্ভোগ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, যা তাদের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই কয়েক দফায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে সন্ধ্যার পর লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়ে যায়, যা শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 

অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে কেরোসিনের বাতি বা মোমবাতির আলোয় পড়তে হচ্ছে, যা একদিকে যেমন কষ্টসাধ্য, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, পরীক্ষার প্রস্তুতির জন্য রাতের সময়টিই তাদের ভরসা ছিল। কিন্তু বিদ্যুৎ না থাকায় তারা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছে না। এতে করে মানসিক চাপও বাড়ছে।

অভিভাবকরাও বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হতে পারে। দ্রুত লোডশেডিং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা শুগত চাকমা জানান বাঘাইছড়ি উপজেলায় ৮৫০০ গ্রাহকের জন্য দৈনিক চাহিদা চার মেগাওয়ার্ট বিদ্যুৎ প্রয়োজন কিন্তুু আমরা পাচ্ছি মাত্র দেড় মেগাওয়ার্ট তাই আড়াই মেগাওয়ার্ট বিদ্যুৎ ঘটতি পুরন করতে ২/৩ ঘন্টার পরপর লোডশেডিং দিতে হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status