ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
এনায়েতপুরে টিসিবির চাল জব্দ আটক ২
মোঃ সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Sunday, 26 April, 2026, 11:36 AM

এনায়েতপুরে টিসিবির চাল জব্দ আটক ২

এনায়েতপুরে টিসিবির চাল জব্দ আটক ২

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় টিসিবির ১৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জালালপুর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে একটি মিশুক ও অটোভ্যান থামানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির সিলযুক্ত বস্তায় চালগুলো পরিবহন করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালকরা স্বীকার করেন, সেগুলো বেলকুচি উপজেলার একটি গুদামে পৌঁছে দেওয়ার কথা ছিল। এতে সন্দেহ নিশ্চিত হলে স্থানীয়রা চালসহ দুই চালককে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায় এবং দুই চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। প্রতিটি বস্তায় প্রায় ৪০ কেজি করে চাল ছিল বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status