ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
গাছাসহ গাজীপুরের বিভিন্ন মাজারে হামলার আশঙ্কা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 11:44 AM

গাছাসহ গাজীপুরের বিভিন্ন মাজারে হামলার আশঙ্কা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গাছাসহ গাজীপুরের বিভিন্ন মাজারে হামলার আশঙ্কা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক মাজারে হামলার আশঙ্কার তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এ তথ্যের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, গাছা থানার আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ মাজারকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য ঝুঁকির তালিকায় থাকা মাজারগুলোর মধ্যে রয়েছে— বসুরা দুলাল সাঁইজির পাক পাঞ্জাতন মাজার শরীফ (গাছা), মৈরান চেরাগ ফকির মাইজভান্ডারী মাজার শরীফ (গাছা), ডাওরী ফকিরের মাজার শরীফ (বটতলা), মা রহিমার মাজার শরীফ (উত্তর খালকুর), আব্দুল কাদেরের মাজার (ভালকার টেক), পীরে কামেল আলিম দেওয়ানের মাজার শরীফ (কুনিয়া) এবং পাগলীর মার মাজার শরীফ (কুত্তা পাগলী), কুনিয়া।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মাজার শরীফ (কুনিয়া), শাহজাহান পাগলার মাজার শরীফ (দক্ষিণ খাইলকুর দক্ষিণপাড়া), শামসুদ্দিন মোল্লার মাজার শরীফ (দক্ষিণ খাইলকুর আবু মার্কেট), আকবর ফকিরের মাজার (দক্ষিণ খাইলকুর ব্রাহ্মণতলা), আব্দুল লতিফ শাহ মাজার শরীফ (দক্ষিণ খালপুর কাউন্সিলর বাড়ি) এবং আব্দুল শাহ ও সিরাজ শাহর মাজার শরীফ (ভালকারটেক) ঝুঁকির তালিকায় রয়েছে।

সূত্র মতে, এসব মাজারকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গাছা থানা পুলিশ জানায়, সম্ভাব্য ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় টহল জোরদার এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব মাজারে ধর্মপ্রাণ মানুষ ভক্তি ও শ্রদ্ধা জানাতে আসেন। তাই সম্ভাব্য কোনো হামলার আশঙ্কার খবর ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া গাজীপুর মহানগর ও জেলার অন্যান্য মাজারেও সম্ভাব্য এই হামলার আশঙ্কার কথা জানা গেছে বিশ্বস্ত সংশ্লীষ্ট সূত্রে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status