|
বাকৃবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাকৃবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৩৫ জন ছেলে এবং ২৮০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। মোট এক হাজার ৬ আসনের বিপরীতে প্রায় ৬১ শতাংশ শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে। শূন্য আসনগুলোর মধ্যে রয়েছে- কৃষি অনুষদে ১৬৮টি, ভেটেরিনারি অনুষদের ২০টি, পশুপালন অনুষদের ৯টি, কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদে ২৬টি, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৩৫টি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ৪৪টি, ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ২৩টি, বায়োইনফরম্যাটিকস ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ১৪টি, ফুড সেফটি ম্যানেজমেন্ট ডিগ্রিতে ১১টি, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রিতে ৪১টি শূন্য আসন রয়েছে। শূন্য আসন সম্পর্কে ভর্তি কমিটির সূত্রে জানা যায়, মেধাতালিকায় স্থান পেয়েও যারা ভর্তি সম্পন্ন করেনি, তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরবর্তী ধাপে মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ফাঁকা আসনগুলো পূরণ করা হবে। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে বাকৃবিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি ও আনুষঙ্গিক ফি ৬ হাজার ২১৪ টাকা নির্ধারিত, তবে যারা আগে ১০ হাজার টাকা দিয়েছেন তাদের আলাদা করে টাকা দিতে হবে না। অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
