ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
নোয়াখালীর প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 11:35 AM

নোয়াখালীর প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ

নোয়াখালীর প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ

নোয়াখালী জেলা সদরের বেসরকারি প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। নিহত রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

নিহত ইমাম হোসেন বাবু (৩৫) সেনবাগ উপজেলার কেশরপাড় ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের বাসিন্দা। দুই সন্তানের জনক বাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে হাসপাতাল প্রাঙ্গণে তার স্বজন ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। স্বজনদের দাবি, অসুস্থ অবস্থায় ইমাম হোসেন বাবুকে হাসপাতালে ভর্তি করা হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়নি। চিকিৎসকের অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার কারণেই তার অকাল মৃত্যু হয়েছে। বিক্ষুব্ধ জনতা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন প্রাইম হাসপাতালের পরিচালক। তিনি দাবি করেন, রোগীর চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি করা হয়নি। হাসপাতালে ভর্তির পর থেকেই সাধ্যমতো যথাযথ চিকিৎসা প্রদান করা হয়েছে। রোগীর অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।

হাসপাতাল প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সহকারী পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম। পরে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে হাসপাতাল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের এক স্বজন বলেন, 'আমরা যথাসময়ে উপযুক্ত চিকিৎসা পাইনি। চিকিৎসকদের গাফিলতি না থাকলে হয়তো মানুষটা বেঁচে থাকত।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status