|
টঙ্গীতে ডিবি পুলিশের ওপর হামলা, সাউন্ড গ্রেনেডে নিয়ন্ত্রণ পৃথক, অভিযানে আটক ২৮
নতুন সময় প্রতিনিধি
|
|
টঙ্গীতে ডিবি পুলিশের ওপর হামলা, সাউন্ড গ্রেনেডে নিয়ন্ত্রণ পৃথক, অভিযানে আটক ২৮ পুলিশ সূত্র জানায়, বুধবার (২৯এপ্রিল) দিনগত রাতে টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রুনা বেগমের বাসার সামনে অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় হঠাৎ ১০-১২ জনের একটি দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের টিমের দুই সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়। এদিকে একই রাতে টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় পৃথক আরেকটি অভিযানে আরও ২১ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসাইন জানান, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
