ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
আদমদীঘিতে শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 11:46 AM

আদমদীঘিতে শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

আদমদীঘিতে শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

বগুড়ার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা বিএনপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন আলাদা আলাদা অনুষ্ঠানের ব্যবস্থা করে।

আজ  শুক্রবার (১লা মে) মহান মে দিবস উপলক্ষে আদমদীঘি উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টার দিকে আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. বিপ্লব হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী বের হয় দলীয় কার্যালয় থেকে। এতে অংশগ্রহণ করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুঁপচাচিয়া)আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। র‌্যালীটি শহরের ব্রীজ মোড় হয়ে আবারও কার্যালয়ে ফিরে আসে।

পরে জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আব্দুল মহিত বলেন, ‘শ্রমিকদেরন্যায্য অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা বর্তমান সরাকারের অঙ্গীকার। শ্রমিকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। দেশের উন্নয়নে নিরাপদ ও সুরক্ষিত কর্মসংস্থানের কোন বিকল্প নেই। সেই সাথে আমাদেরকে দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে হবে।’

আদমদীঘিতে শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

আদমদীঘিতে শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

এসময় আরোও উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু,শাহিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসবেক দলের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি জুয়েল রানা এবং শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন প্রমূখ।

অন্যদিকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। পরে হাজী তাছের আহম্মদ মহিলা কলেজে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব পল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেত, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নূর মোহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান ও জেলা জামায়াতের সদস্য এনামূল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার সেক্রেটারী ফরিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমীর ইদ্রিস আলী, যুব বিভাগের সেক্রেটারি রেজোয়ানুল হক এবং আদমদীঘি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আহসান হাবিব তুহিন প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status