|
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
মোঃ হাবিব উল্যাহ পাঠান
|
![]() ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ বৃহস্পতিবার ৩০ এপ্রিল রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিশিন্দা বাজার থেকে ফেরার পথে বাশার মিলের সামনে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত আব্দুর রশিদ নিশিন্দা গ্রামের আবেদ আলী শেখের ছেলে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
