|
পাচারের আগে উদ্ধার! চকরিয়ায় মাদ্রাসা ছাত্রীকে বাঁচালো পুলিশ, মূলহোতা আটক
সমুদ্র ভ্রমণ ও স্বর্ণের লোভ দেখিয়ে ফাঁদ কলাতলী থেকে উদ্ধার,
ফরিদা ইয়াছমিন
|
![]() পাচারের আগে উদ্ধার! চকরিয়ায় মাদ্রাসা ছাত্রীকে বাঁচালো পুলিশ, মূলহোতা আটক একই সময় শিমাকে আটক করা হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশ জানায়, চকরিয়ার সাহারবিল এলাকার প্রবাসী শাহ আলমের মেয়ে জান্নাতুল গত ২৮ এপ্রিল মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন পরিবার চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। তদন্তে সন্দেহের ভিত্তিতে শিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে, সে অপহরণের বিষয়টি স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি দরিদ্র ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের টার্গেট করে প্রথমে বন্ধুত্ব গড়ে তোলে। এরপর সমুদ্র ভ্রমণ ও স্বর্ণালংকারের প্রলোভন দেখিয়ে অপহরণ করে যৌন শোষণ ও পাচারের উদ্দেশ্যে নিয়ে যায়। এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর আওতায় চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪৪, জিআর নং-১৬৬)। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মানব পাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
