ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 5:14 PM

রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল

রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল

ঝালকাঠির রাজাপুরে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষে দুটি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) সকালে প্রধান অতিথি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার গোড়াখাল থেকে খনন কাজ শুরু হয়।

 খালটি মৃত্যু মোঃ সাহেব আলী শিকদারের বাড়ি, ঘরামিবাড়ির পাশ, ভাতকাঠি আদাখোলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা হয়ে আমিন বাড়ির পাশ দিয়ে আদাখোলা ধোপা বাড়ি পর্যন্ত বিস্তৃত। পরে বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে সোহরাব মোল্লার বাড়ি হয়ে শিকদার বাড়ি পর্যন্ত আরেকটি খাল খনন কাজের উদ্বোধন করেন এমপি জামাল। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল বসার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাল দুটি খননে মোট ব্যয় ধরা হয়েছে ১কোটি ৩লাখ টাকা। সংশ্লিষ্টরা আশা করছেন, খাল দুটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status