|
ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে দেশের প্রথম সাংস্কৃতিক ভিলেজ গড়ে তোলা হবে - ড. জিয়াউদ্দিন হায়দার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে দেশের প্রথম সাংস্কৃতিক ভিলেজ গড়ে তোলা হবে - ড. জিয়াউদ্দিন হায়দার শনিবার (২ মে) বিকেল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে দেশ রপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের প্রায় প্রতিটি জেলার নামে উন্নয়ন প্রকল্প থাকলেও ঝালকাঠি এখনো সেই তালিকায় নেই। তবে এ অবস্থা পরিবর্তনে উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই ঝালকাঠি উন্নয়ন প্রকল্পের ডিপিপি চূড়ান্ত করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার চারটি উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে। রাস্তাঘাট, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুস্থ জাতি গঠনের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা, আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। তিনি বলেন, উন্নয়ন একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। একার পক্ষে এমন বৃহৎ উন্নয়ন সম্ভব নয়, সম্মিলিত উদ্যোগই পারে ঝালকাঠিকে এগিয়ে নিতে। এসময় আরও বক্তব্য রাখেন ঝালকাঠি -২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, ঝালকাঠি পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ,টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন তালুকদার, দেশ রুপান্তর পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মঈনুল হক লিপু। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
