|
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিন অকেজো
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিন অকেজো সোমবার (৪ মে) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার গনিপুর ইউনিয়নের কুমাড়নিতলা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান সূত্রে জানা যায়, কৃষি জমির মূল্যবান টপসয়েল কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায়নি, ফলে কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। এসময় অনুমতিবিহীনভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। তিনি জানান, কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
