|
রানার পর মিরাজের আঘাত, চাপে পাকিস্তান
নতুন সময় ডেস্ক
|
![]() রানার পর মিরাজের আঘাত, চাপে পাকিস্তান ইনিংসের ১১তম ওভারে নাহিদ রানার গতিময় বলে গালিতে অসাধারণ ক্যাচ নিয়ে পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ ফজলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ওভারের দ্বিতীয় বলে ব্যাটের কানায় লেগে বল দ্রুত গতিতে গালির দিকে গেলে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন মিরাজ। ৬ রান করে সাজঘরে ফেরেন ফজল। এরপর মিরাজের ঘূর্ণিতে ফেরেন পাকিস্তানের আরেক ওপেনার আজান আওয়াইস। ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তিনি। আউট হওয়ার আগে ২১ রান করেন এই ব্যাটসম্যান। আউটের পর পাকিস্তান রিভিউ নিলেও তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। আজানের বিদায়ের পর ক্রিজে নামেন বাবর আজম। অন্য প্রান্তে ১১ রানে অপরাজিত আছেন অধিনায়ক শান মাসুদ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
