ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
তেঁতুলিয়ায় প্রায় ৩ কোটি টাকা অনুদান পেলেন ১১১ টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Wednesday, 27 May, 2026, 12:11 AM

তেঁতুলিয়ায় প্রায় ৩ কোটি টাকা অনুদান পেলেন  ১১১ টি ধর্মীয় ও শিক্ষা  প্রতিষ্ঠান

তেঁতুলিয়ায় প্রায় ৩ কোটি টাকা অনুদান পেলেন ১১১ টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ০৭ টি ইউনিয়নের ১১১ টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, গোরস্থান , ঈদগাহ্ , শ্মশাণঘাট উন্নয়ন ও সংস্কারের জন্য প্রায় ৩ কোটি টাকার অনুদান বরাদ্দ দিয়েছেন , পঞ্চগড় -০১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। এর মধ্যে ২ কোটি ৯৫ লক্ষ টাকা আর্থিক অনুদান ১২ টন চাল ওি ২০ টন গম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে  (সিএসআইডিপি, টিআর কাবিখা, কাবিটা, সামাজিক অবকাঠামো উন্নয়ন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল,) বরাদ্দ দেয়া হয়।   

মঙ্গলবার ২৬ শে মে ২০২৬ খ্রি:  দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫,৬,৭ নং এবং বিকেলে তেঁতুলিয়া উপজেলার বিএনপি কার্যালয়ের আঙ্গিনায় ১,২,৩,৪ নং ইউনিয়নের বরাদ্দকৃত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, গোরস্থান , ঈদগাহ্ , শ্মশাণঘাট কমিটির সভাপতি সম্পাদক দের কাছে অনুদানের চিঠি (ডিও) হস্তান্তর করা হয়। 

তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন এর তত্ত্বাবধানে এবং সুপরিকল্পিত বন্টনের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠান, গোরস্থান, শ্মশাণঘাট এর কমিটির নির্বাহীদের হাতে মাননীয় সংসদ সদস্যের পাঠানো ডিও হাতে তুলে দেয়া হয়। 

রেজাউল করিম শাহিন বলেন বিএনপি সরকারের এখনও ৩ মাস হয়নি, এর মধ্যেই আমাদের নেতা ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী ইশতেহার দ্রুতবেগে বাস্তবায়ন হতে চলছে। এর আগে প্রায় ১২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন আমাদের প্রিয় নেতা। ঈদের আগেই তেঁতুলিয়া উপজেলার ০৭ টি ইউনিয়নের ১১১ টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, গোরস্থান , ঈদগাহ্ , শ্মশাণঘাটে  অনুদান এবং ১৪৭ জন অসহায় দারিদ্র, মানুষের জন্য নগদ অর্থ সব মিলিয়ে প্রায় ০৩ কোট টাকা বরাদ্দ দিয়েছেণ। আশা করি ধারাবাহিক ভাবে আগামী ০১ বছরের মধ্যে সব ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হবে। সচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে উন্মুক্তভাবে এই ডিও কমিটির কাছে হস্তান্তর করা হচ্ছে যেন কেউ এসব বরাদ্দ নিয়ে দূর্নীতি করতে না পারে। এরপরও কোন নেতাকর্মী যদি এসব বরাদ্দের টাকা নিয়ে ভাগাভাগি ও অনান্য অভিযোগ থাকে তাহলে সরাসরি এমপি মহোদয়কে জানাবেন। আমরা সর্বোচ্চ সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। 
১ম ও ২য় পর্যায়ে অনুদান (ডিও) হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার  বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কালাম চেীধুরী , পঞ্চগড় জর্জ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড দুলাল,  যুবদলের আহব্বায়ক আবু নোমান, সদস্য সচিব জাকির হোসেন , ছাত্রদলের আহব্বায়ক নুরুজ্জামান দুলাল  সহ  ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
অনুদানের চিঠি (ডিও) উপকারভোগীদের মাঝে তুলে দেয়ার সময় এমপি মহোদয়ের মনোনীত প্রতিনিধি ও সহকারী এ্যাটর্নি জেনারেল তানভীর আহমেদ, ও এ্যাড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status