|
ইউরোপ জয়ের পরও বাংলাদেশ দলের তিন দুর্বলতা তুলে ধরলেন ডুলি
নতুন সময় ডেস্ক
|
![]() ইউরোপ জয়ের পরও বাংলাদেশ দলের তিন দুর্বলতা তুলে ধরলেন ডুলি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ফিনিশিং, ফার্স্ট টাচ এবং রক্ষণ থেকে খেলা গড়ে তোলার সময় বল হারানো এই তিনটি জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে বাংলাদেশের। সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করলেও সুযোগ কাজে লাগাতে না পারার বিষয়টি নিয়ে আক্ষেপ করেছেন কোচ টমাস ডুলি। তিনি বলেন, আমাদের প্রধান দুর্বলতা হলো গোল করার জন্য আমাদের এখনো প্রচুর সুযোগের প্রয়োজন হয়। খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ ও মৌলিক দক্ষতার ঘাটতির বিষয়টিও তুলে ধরেন ডুলি। এ বিষয়ে তিনি বলেন, মাঝেমধ্যে আমাদের ফার্স্ট টাচ ঠিকঠাক হয় না। তাই আমি দলের একদম বেসিক বা মৌলিক বিষয়গুলো, যেমন পাসিং ও রিসিভিং নিখুঁত করার জন্য অনুশীলন শুরু করাব। সান মারিনোর মতো শারীরিক শক্তিনির্ভর দলের বিপক্ষে মাঝমাঠ ও রক্ষণে বলের নিয়ন্ত্রণ হারানো যে ঝুঁকিপূর্ণ, সেটিও মনে করিয়ে দেন তিনি। রক্ষণ থেকে আক্রমণে ওঠার সময় কিছু সহজ ভুলের সমালোচনা করে ডুলি বলেন, রক্ষণভাগ থেকে বল নিয়ে ওপরে ওঠার সময় আমরা কিছু সহজ বল হারিয়েছি, যা মাঠে একেবারেই কাম্য নয়। আমি শুরু থেকেই খেলোয়াড়দের এ বিষয়ে সতর্ক করেছি। তবে এসব ভুলের পেছনে নতুন কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে পর্যাপ্ত অনুশীলন ও বোঝাপড়ার অভাবকে কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ। তার মতে, এগুলো দীর্ঘমেয়াদি সমস্যা নয় এবং সহজেই সংশোধন করা সম্ভব। ভবিষ্যতে দলের খেলার ধরন ও মানসিকতায় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন ডুলি। তিনি বলেন, আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে, তারপর আমাদের অনুশীলনের ধরন বদলাতে হবে এবং সবশেষে আমাদের খেলার শৈলী পরিবর্তন করতে হবে। আর এটা পুরোপুরি সম্ভব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
