|
ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১৫ দিনের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১৫ দিনের কারাদণ্ড শনিবার (০৬ জুন) রাত সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া ৭ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত মাসুম হাওলাদার ওই এলাকার হাওলাদার বাড়ির আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ভান্ডারিয়া এলাকায় অভিযান চালায় টহল পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় মাসুম হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল হালদার। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও মেয়াদের সাজার আদেশ দেন। ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দণ্ডপ্রাপ্ত মাসুম হাওলাদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
