|
পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক থানা সূত্র জানা যায়, শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে নির্মইল ইউনিয়নের বটতলী গ্রামে নারী মাদক ব্যবসায়ী মোছা.খাদিজা (২৫) স্বামী- মোঃ ইয়াকুব আলী, গ্রাম:বটতলী, উপজেলা:পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক পূর্বক তার হেফাজত হতে ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
