|
লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে
নতুন সময় ডেস্ক
|
![]() লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে ডিভাইসটিতে রয়েছে এএমডি রাইজেন এআই ইঞ্জিন, যা এআই-নির্ভর পারফরম্যান্স অপ্টিমাইজেশনের সুবিধা প্রদান করে। পাশাপাশি ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ১০০% আরজিবি কালার কভারেজ এবং জি-সিংক সমর্থন থাকায় গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও প্রাণবন্ত ও স্মুথ হয়। মেমোরি ও স্টোরেজ হিসেবে রয়েছে ১৬ জিবি ডিডিআর৫ RAM এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি। ব্যবহারকারীরা RAM সর্বোচ্চ ৩২ জিবি এবং স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। লুনা গ্রে ফিনিশের কারণে ল্যাপটপটি যেমন প্রিমিয়াম দেখায়, তেমনি ইউএসবি-সি, হোয়াইট ব্যাকলিট কীবোর্ড, এইচডিএমআই ২.১, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং গিগাবিট ইথারনেট এর মতো আধুনিক কানেক্টিভিটি সুবিধাও প্রদান করে। এছাড়া মিআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি গ্রেড টেস্টিং উত্তীর্ন হওয়ায় এর স্থায়িত্ব নিয়েও রয়েছে আস্থা। সঙ্গে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। বিশ্বকাপ উপলক্ষে লেনোভো এএমডি সিরিজ এর যেকোনো ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাচ্ছেন পছন্দের দলের একটি আকর্ষণীয় জার্সি সম্পূর্ণ ফ্রি, যা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
