ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
চরভদ্রাসনে পারভেজ ইসলাম হত্যা চেষ্টা মামলায় আর্জেন্টিনার সমর্থক কে গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 June, 2026, 5:19 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 June, 2026, 5:21 PM

চরভদ্রাসনে পারভেজ ইসলাম হত্যা চেষ্টা মামলায় আর্জেন্টিনার সমর্থক কে গ্রেফতার

চরভদ্রাসনে পারভেজ ইসলাম হত্যা চেষ্টা মামলায় আর্জেন্টিনার সমর্থক কে গ্রেফতার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পারভেজ ইসলাম নামে এক যুবকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার এক আর্জেন্টিনার সমর্থক কে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টিলারচর এলাকার জাকেরের সুরা নামক স্থানে পারভেজ ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত পারভেজ ইসলামের পিতা, হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাংবাদিক আবুল কালাম, চরভদ্রাসন থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। গত ১৪ জুন মামলাটি রুজু করা হয়। মামলা নম্বর ৯/২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৫০৬ ধারাসহ প্রাসঙ্গিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে ১৪ জুন রাতে চরভদ্রাসন থানা পুলিশ উপজেলার টিলারচর এলাকায় অভিযান চালিয়ে কালাম প্রামানিকের ছেলে মোহাম্মদ প্রামানিক (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন পারভেজ ইসলাম ওই এলাকায় পৌঁছালে আসিফ প্রামাণিক, মেহেদী, মোহাম্মদ প্রামানিক, ফাহিমসহ আরও কয়েকজন তার পথরোধ করে। একপর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলার কিছুক্ষণ আগে ওই এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। পারভেজ ইসলাম ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। ধারণা করা হচ্ছে, ভিডিও ধারণ করতে দেখে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন হোসেন বলেন, “এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “হত্যার উদ্দেশ্যে সংঘটিত এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

এদিকে, এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা পারভেজ ইসলামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status