|
রামগঞ্জে হোষ্টেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, বিক্ষুব্ধ জনতার ভাঙচুর
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে হোষ্টেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, বিক্ষুব্ধ জনতার ভাঙচুর মঙ্গলবার (১৭ জুন) বিকেলে প্রতিষ্ঠানটির আবাসিক হল থেকে মরদেহটি উদ্ধার করে শিক্ষক ও স্থানীয় লোকজন। নিহত মেহেদী হাসান রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে ও ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী। সে আবাসিক হলে থেকে পড়ালেখা করতো। এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাত ৯টার পর ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির সামনে লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রতিষ্ঠানটির প্রধান গেট ও অভ্যর্থনা কক্ষ, অধ্যক্ষের গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল ছুঁড়তে থাকে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান হ্যান্ড মাইকে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। তিনি জানান পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তারা তদন্ত করে ঘটনার মূল কারণ উদঘাটন করবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এ ব্যপারে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া জানান, শত কোটি টাকার বিনিময়েও আমি বাবা মা’কে তাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না। সে যেভাবেই মারা যাক না কেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। যদি বিদ্যালয় কর্তৃপক্ষের কোন গাফেলতি থাকে বা কোন শিক্ষার্থীর মানসিক টর্চারে ছেলেটি আত্মহত্যার পথ বেছে নেয় কাউকে ছাড় দেয়া হবেনা। আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি, সেখান থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো। কলেজ অধ্যক্ষ খন্দকার আবদুল মান্নান জানান, এ বিষয়ে আমরা জরুরি মিটিং ডেকেছি। আমাদের শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আমরা অবশ্যই আইনের আশ্রয় নিবো। তিনি জানান, আগামী ১০দিনের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার লক্ষ্মীপুর (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তাকে হত্যা করা হয়েছে দাবি করে উত্তেজিত এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ শাহাদাত হোসেন সেলিম বলেন, হত্যা বা আত্মহত্যা কোনভাবে কাম্য নয়। আমরা মৃতের পরিবারের পাশে আছি থাকবো, ময়নাতদন্ত রিপোর্ট আসা পর্যন্ত পরিবারের সদস্যদের শান্ত থাকার অনুরোধ করেন। এসময় তিনি স্কুলের গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের বিষয়টি সঠিক ছিলো না বলেও মন্তব্য করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদের জানাজায় মানুষের ঢল
