|
বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন
নতুন সময় ডেস্ক
|
![]() বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন সম্প্রতি ‘নাউ ইজ ইয়োর স্পার্ক’ ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশে হুয়াওয়ের নতুন উদ্ভাবনী পণ্যসমূহ উন্মোচনের ধারাবাহিকতায় এই ডিসপ্লে জোন চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে দিতে এবং বিশ্বমানের প্রযুক্তি অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধন উপলক্ষে ১৭ থেকে ২০ জুন পর্যন্ত থাকছে আকর্ষণীয় অফার, বিশেষ মূল্যছাড়, প্রি-বুকিং সুবিধা এবং উপহার। পাশাপাশি সব পণ্যের সঙ্গে থাকছে অফিসিয়াল ওয়ারেন্টি, অথেনটিক পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশ ডিভাইস বিজনেসের কান্ট্রি হেড এরিক প্যাং বলেন, বাংলাদেশ আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধনের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে পেরে আনন্দিত। এটি শুধু একটি ডিসপ্লে স্পেস নয়, বরং হুয়াওয়ের উদ্ভাবন ও স্মার্ট ইকোসিস্টেম অভিজ্ঞতার একটি নতুন গন্তব্য। বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) বলেন, বসুন্ধরা সিটি সবসময় বিশ্বমানের ব্র্যান্ড ও অভিজ্ঞতা দেশের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। হুয়াওয়ে ডিসপ্লে জোনের উদ্বোধন প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য একটি নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি। ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান কানন বলেন, হুয়াওয়ের সঙ্গে এই উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। হুয়াওয়ে ডিসপ্লে জোন গ্রাহকদের জন্য একটি নতুন ধরনের প্রযুক্তি অভিজ্ঞতা নিয়ে এসেছে, যেখানে তারা পণ্যগুলো সরাসরি ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। হুয়াওয়ে ডিসপ্লে জোনটি একটি ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা কেন্দ্র হিসেবে সাজানো হয়েছে, যেখানে গ্রাহকরা বিভিন্ন ডিভাইসের ফিচার পরীক্ষা করতে পারবেন, হুয়াওয়ের স্মার্ট ইকোসিস্টেম সম্পর্কে জানতে পারবেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। বাংলাদেশে হুয়াওয়ের নতুন যাত্রার অংশ হিসেবে এই ডিসপ্লে জোন ব্র্যান্ডটির প্রথম ফিজিক্যাল রিটেইল উপস্থিতি, যা ভবিষ্যতে দেশজুড়ে হুয়াওয়ের আরও বিস্তৃত উপস্থিতির ভিত্তি তৈরি করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
অর্থাভাবে চিকিৎসা থমকে ছিল, ভানু চন্দ্রের পাশে উপজেলা প্রশাসন
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
