|
গুইমারায় চাকরি দেওয়ার নামে বিধবা নারীকে ধর্ষণ
মাঈন উদ্দিন বাবলু, গুইমারা
|
![]() গুইমারায় চাকরি দেওয়ার নামে বিধবা নারীকে ধর্ষণ বৃহস্পতিবার (১৮ জুন) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের প্রাথমিক ডাক্তারি পরিক্ষা করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ১৩ জুন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ভিকটিম (৩০) কে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে যায়। ঐদিন রাতে তাকে হাটহাজারী একটি এলাকায় নিয়ে একটি বাসায় উঠেন ম্রাচাই মারমা। পরবর্তীতে সেখানে চারজন মিলে গণধর্ষণ করে ভিকটিমকে। ভিকটিমের ছোটভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বড়ইতলী এলাকার বাসিন্দা। সে তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে গেছে। চাকরি না দিয়ে হাটহাজারীতে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। এ বিষয়ে মামলার করার কথাও জানান ভিকটিমের ছোট ভাই। কুকিছড়া গ্রামের পাড়া প্রধান (কারবারী) চাইহ্লাপ্রু মারমা জানান অভিযুক্ত ম্রাচাই মারমাকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশে দেয়ার জন্য আটক করেছে এলাকাবাসী। এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহরাওয়ার্দী জানান কুকিছড়া এলাকায় ধর্ষনের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করে থানা নিয়ে আসতেছে জেনেছি। যদি থানা নিয়ে আসে আর মামলা করলে আইনগত ব্যবস্থা নিয়ে আসামী আদালতে পাঠানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
