|
সাজেকে ১০৫ পরিবারের চিকিৎসা সেবায় এগিয়ে আসলো সেনাবাহিনী
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() সাজেকে ১০৫ পরিবারের চিকিৎসা সেবায় এগিয়ে আসলো সেনাবাহিনী বৃহস্পতিবার, ১৮ জুন- বাঘাইহাট জোনের তত্ত্বাবধায়নে চিকিৎসা সেবা প্রদান করা হয়।সাজেক ইউনিয়নের পর্যটন ভ্যালী,কংলাকপাড়া,রুইলুইপাড়া,হাউজপাড়া এলাকা ও আশে পাশের বিভিন্ন গ্রামের হত দরিদ্র, দুস্থ পাহাড়ী ও বাঙালি আনুমানিক ১০৫ জন লোককে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছেন। রোগী দেখেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব পারভেজ (আরএমও) বাঘাইহাট জোন। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণের চিকিৎসার কথা ভেবে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার,বাঘাইহাট,মুশফিক এলাকায় এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে চিকিৎসা সেবা প্রদান করেছে,তারই ধারাবাহিকতায় আজ *সাজেক ভ্যালীতে কমিউনিটি ক্লিনিকে এলাকার স্থানীয় জনসাধারণ এর মাঝে চিকিৎসা সেবার আয়োজন করেছে।এই ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে বলে বাঘাইহাট জোন আশাব্যাক্ত করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
