|
রোহিঙ্গা ক্যাম্প বিশ্বকাপ ফুটবল উন্মাদনা
জার্সি ধার রের্কড করা খেলা উপভোগ রোহিঙ্গা শিশুরা
বলরাম দাশ অনুপম, কক্সবাজার
|
![]() জার্সি ধার রের্কড করা খেলা উপভোগ রোহিঙ্গা শিশুরা রোহিঙ্গা ছেলেমেয়েরা নিজেরাও মাঠে নামে স্থানীয় টুর্নামেন্টে| শরণার্থী বসতিগুলোতে নিয়মিত আসা একটি মোবাইল স্পোর্টস লাইব্রেরী থেকে তারা ধার করে নেয় পছন্দের দলের জার্সি, খেলা শেষে সেই জার্সি ফিরিয়ে দিতে আসে ক্যাম্প ১৯-এর সেন্টারে| আর সেখানেই মিলে যায় বিশ্বকাপের আগের রাতের ম্যাচ দেখার সুযোগ| স্পোর্টস ক্লাবটি পরিচালনা করে ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থার সিনিয়র কোঅর্ডিনেটর মোল্লা শিহাব উদ্দিন বলেন, বড় টেলিভিশন স্ক্রিনসহ আমাদের একটি ভিউয়িং হল আছে| যেখানে ফিফা বিশ্বকাপের সব ম্যাচ রেকর্ড করে পরদিন সকালে দেখানোর ব্যবস্থা করি| ৬ থেকে ১৫ বছর বয়সী শিশুরা ম্যাচ দেখতে আসে এখানে যাদের প্রায় এক-তৃতীয়াংশই মেয়ে। মূলত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা শত শত বছর ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করেছে| কিন্তু ১৯৮০-র দশকে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। ২০১৭ সালে সামরিক অভিযানের মুখে প্রায় সাত লাখ মানুষ পালিয়ে আসে বাংলাদেশে| বর্তমানে কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা গাদাগাদি করে বসবাস করছে, যেখানে শিক্ষা, কর্মসংস্থান বা মেধা-দক্ষতা বিকাশের সুযোগ অত্যন্ত সীমিত এই বঞ্চনার মধ্যেই ব্যতিক্রম ˆতরি করার চেষ্টা করছে ক্যাম্প ১৯-এর এই ক্লাব বিশ্বজুড়ে শরণার্থী ক্যাম্পে খেলাধুলার প্রসারে কাজ করা ডাচ সংস্থা কেএলএবিইউ-র সহযোগিতায় ২০২১ সালে এটি চালু হয়। অর্থায়ন করে ফরাসি ফুটবল ক্লাব পারি সাঁ-জেরমাঁ| বর্তমানে ক্লাবে নিয়মিত সদস্য এক হাজার ৬০০ রোহিঙ্গা শিশু| যাদের ৬০০ জন মেয়ে| ফুটবলের পাশাপাশি এখানে ক্রিকেট ও ভলিবল শেখার সুযোগও আছে| বেশিরভাগ মেয়ে সপ্তাহে অন্তত একবার ক্লাবে আসে| বাংলাদেশের এই দুর্গম শরণার্থী ক্যাম্পেও মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসছে দেখে ভালো লাগে| খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক সুস্থতা প্রসারিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
