ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বাবা-মা সন্তানের প্রতি খেয়াল রাখলেই তাদেরকে মাদকাসক্তি থেকে বিরত রাখা যাবে: শেখ ফরিদ আহমেদ মানিক
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Saturday, 20 June, 2026, 5:13 PM

বাবা-মা সন্তানের প্রতি খেয়াল রাখলেই তাদেরকে মাদকাসক্তি থেকে বিরত রাখা যাবে: শেখ ফরিদ আহমেদ মানিক

বাবা-মা সন্তানের প্রতি খেয়াল রাখলেই তাদেরকে মাদকাসক্তি থেকে বিরত রাখা যাবে: শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন সন্তানরা কোথায় যায় কি করে সেদিকে যদি বাবা-মা খেয়াল রাখেন তাহলে তাদেরকে মাদকাসক্তি থেকে বিরত রাখা যাবে। শনিবার (২০ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও চান্দ্রা ইউনিয়নের খাল পুনঃ খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সারাদেশে মাদক ও কিশোরগ্যাং ছড়িয়ে পড়েছে। সন্তানরা কোথায় যায় কি করে বাবা-মা সেদিকে খেয়াল রাখতে হবে। যে সকল বাবা-মা সন্তানদের প্রতি খেয়াল রাখবে তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড উপহার দেওয়া হবে।

তিনি বলেন, সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। তারমধ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে এসে দুটি খাল পূর্ণ খননের উদ্বোধন করেছেন এবং এই দুটি খালের বিষয়ও অবগত আছেন। এই খালের পাশে যে সকল বৃক্ষরোপণ করা হয়েছে সেগুলো আপনারা আপনাদের সন্তানের মত দেখাশোনা করে এগুলোর পরিচর্যা করলে আগামী পাঁচ সাত বছর পরে এর সুফল ভোগ করা যাবে।

তিনি আরো বলেন, যারা অনলাইন জুয়া খেলবে এবং মোবাইলে জুয়ার অ্যাপস পাওয়া যাবে তাদেরকে কঠোর শাস্তির আওতায় নেওয়া হবে। যে সকল ছেলেমেয়েদের পুলিশে আটক করবে আগের সেই আওয়ামী লীগের শাসনামল নাই যে পুলিশকে ধমকিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে। সুতরাং যারা মাদক এবং জুয়ার সাথে যুক্ত থাকবে তাদের প্রত্যেককেই জেলে যেতে হবে।

খাল পুনঃখনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামিউল হিকমার সভাপতিত্বে শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এ কুদ্দুস রোকন এর সঞ্চালনায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, কৃষকদের পক্ষে বালিয়া ইউনিয়ন বিএনপি'র কৃষি বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদ মিঠু, কৃষক হাফুজুল্লা গাজী বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাব আহমেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন সাগর, সাবেক উপদেষ্টা জিএম জহিরুল ইসলাম সহ বালিয়া ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সুবিধাভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।

 বালিয়া ইউনিয়নে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাননীয় সংসদ সদস্য চান্দ্রা ইউনিয়নের হরিপুর বাজারে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন এবং সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় চান্দ্রা ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status