ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা প্রাথমিক বাছাই পর্বের ৩য় ও শেষ দিন অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 20 June, 2026, 5:18 PM

কুড়িগ্রামে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা প্রাথমিক বাছাই পর্বের ৩য় ও শেষ দিন অনুষ্ঠিত

কুড়িগ্রামে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা প্রাথমিক বাছাই পর্বের ৩য় ও শেষ দিন অনুষ্ঠিত

সেবার ব্রতে চাকরি এই স্লোগানকে সামনে রেখে আজ ২০ জুন, ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬  এর প্রাথমিক বাছাই পর্বের ৩য় ও শেষ দিনের কার্যক্রম কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

আজ উক্ত প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা পুশআপ, সিটআপ,ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশগ্রহণ করেন। 

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি( পিপিএম) আজকের বাছাইপর্বে উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং একইসাথে লিখিত পরীক্ষায় ভাল ফলাফলের জন্য সকলকে ভালোভাবে প্রস্তুতি নিতে বলেন।

তিনি প্রার্থী ও অভিভাবকদের সকল প্রকার প্রতারক ও দালালদের বিষয়ে সতর্ক করে বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া একটি শতভাগ স্বচ্ছ ও বহুস্তরের মনিটরিং পদ্ধতিতে হয়। কাজেই কেউ যাতে কোন ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সে জন্য সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান এবং কেউ কোন প্রলোভন দেখালে তার বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেন। 

এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

কুড়িগ্রাম জেলায় Physical Endurance Test (PET) পরীক্ষায় যোগ্যতা সম্পন্ন উত্তীর্ণ ২৫৩ জন পরবর্তীতে  লিখিত পরীক্ষায় অংশগ্রহন করবেন বলে জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status