ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের জন্য গনবান্ধব বাজেট: হুইপ দুলু
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Saturday, 20 June, 2026, 5:21 PM

কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের জন্য গনবান্ধব বাজেট:  হুইপ দুলু

কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের জন্য গনবান্ধব বাজেট: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,"এই ধরনের বাজেট গত ৫৪ বছরে বাংলাদেশে হয় নাই। ইতিহাসে আমি মনে করি, এটা একটা গণবান্ধব বাজেট। এটা একটা জনগণের বাজেট, কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, সাধারণ মানুষের বাজেট। 

শনিবার দুপুরে নাটোর সদর উপজেলা হলরুমে আয়োজিত কৃসকদের মাঝে বিনামূল্যে সার,বীজ প্রদান অনুষ্টানে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিবিদ নীলিমা জাহান, কৃষক ওসমান গনীসহ অন্যনরা।

প্রধান অতিথীর বক্তব্যে হুইপ দুলু আরও বলেন, "আমি বিশ্বাস করি এই বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে সরকার স্বাস্থ্য খাতে, কৃষি খাতে এবং শিক্ষা খাতে। এবং হাজার হাজার কোটি টাকা, অর্থাৎ এই ৫৪ বছরের রাজনীতির ইতিহাসে ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেট এতো বড় বাজেট ইতিপূর্বে কেউ দেয় নাই।

​তিনি আরও বলেন, তাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে, আমরা বিশ্বাস করি দীর্ঘদিন পর একটা গণতান্ত্রিক সরকার, তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। দীর্ঘদিন পর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি। আপনারা জানেন এদেশের অর্থনীতি লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে। সেই ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কষ্ট করতে হবে। আর এই জন্যই আজকে হয়তোবা সাময়িক আমাদের কষ্ট হচ্ছে।

​আমরা যখন ক্ষমতায় এলাম, আপনারা দেখেছেন ইরান-আমেরিকা যুদ্ধ। আপনারা দেখেছেন এই ফিলিস্তিনি-ইসরায়েল যুদ্ধ। এমন এক সংকটময় মুহূর্তে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি— একদিকে অর্থনীতি ধ্বংস, আরেক দিকে ইরান-আমেরিকা যুদ্ধ। এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আজকে তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমরা জানি আমাদের অনেক কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে।

হুইপ বলেন, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তারেক রহমান উনি বলেছেন, 'I have a plan'। উনি বাংলাদেশের মাটিতে পা দিয়ে বলেছিলেন এবং ঐ 'I have a plan' অনুযায়ী আজকে দেখেছেন— এই কৃষকদের, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য উনি কি কাজ (করেছেন)।

​যে কিষাণ কার্ডের মাধ্যমে কৃষকরা সার পাবে, বীজ পাবে, সুদ মুক্ত ঋণ পাবে। কৃষকদের ১০ হাজার টাকা সুদ মুক্ত করে দেওয়া, আজকে কিন্তু আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। 
হুইপ দুলু আরও বলেন, আজকে শুধু কৃষকদেরই নয়, এদেশের সাধারণ মানুষ, গরীব, অসহায় তাদেরকে স্বাবলম্বী করার জন্য প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকা করে প্রতিটা মাস পাবে। মানুষ স্বাবলম্বী হবে।

কৃষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,​আজকে খাল খননের মাধ্যমে আপনারা পানি সেচ আজকে এই খরা অঞ্চলে পানি থাকে না, পানির খরা সময় আজকে খাল কেটে পানি নিষ্কাশনের মাধ্যমে কৃষকরা যেন আরও বেশি ফসল ফলাইতে পারে, জিয়াউর রহমানের কনসেপ্ট আজকে তারেক রহমান সাহেব আবার নতুন করে করছেন, এদেশের মানুষের ভাগ্যের জন্য।

​তিনি আরও বলেন, আজকে দেখেন ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ঠাকুরদেরকে আজকে তাদেরকেও ভাতার ব্যবস্থা (করা হচ্ছে)। যেটা কেউ ইতিপূর্বে চিন্তা করেনি। আজকে একটা মসজিদের ইমাম, যিনি একটা এলাকার নেতা, নামাজ পড়ান, উনার কত সম্মান বাড়ছে, উনাদের কত সম্মান বাড়ছে। সম্মানী ভাতা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এভাবেই আজকে বাংলাদেশের মানুষের আত্মসামাজিক উন্নয়ন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কাজ, প্রত্যেকটা কাজ তারেক রহমানের সরকার হাতে নিয়েছে। আমি আশা করি, ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে বাধ্য। তারেক রহমানের নেতৃত্বে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status