ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 22 June, 2026, 11:59 AM

বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন-২৬) রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানার বেলছড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম শফিক।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. দেলোয়ার হোসেন (২৭) বেলছড়ি এলাকার মৃত আব্দুল বারেক ব্যাপারীর ছেলে। তিনি শালিখা থানার জিআর নং-১২৪/২০২৩ মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় দায়ের করা হয়েছিল। 

দীঘিনালা থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status