ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে : এমপি মজিবুর রহমান
আ.স.ম লিখন সরকার
প্রকাশ: Monday, 22 June, 2026, 8:01 PM
সর্বশেষ আপডেট: Monday, 22 June, 2026, 8:03 PM

কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে : এমপি  মজিবুর রহমান

কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে : এমপি মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য মোঃ মজিবুর রহমান বলেছেন, আগামী দিনে কর্মমুখী ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরম্নত্ব দেওয়া হয়েছে। এর ফলে দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ সরাসরি উপকৃত হবে এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।

সোমবার সকালে  কালিয়াকৈর সরকারি কলেজে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুলস্নাহ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা আনম ইব্রাহিম খলিল, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইফতেখারম্নল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তোফায়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক রাজিব প্রমুখ। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status