ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে শ্রমিক দলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
মোহাম্মদ আলী বাবুল, শ্রীপুর
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 4:55 PM

শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে  শ্রমিক দলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে শ্রমিক দলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

গাজীপুরে শ্রীপুরে  নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছেন  শ্রমিক দলের বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি।

আজ মঙ্গলবার(২৩ জুন)সকাল থেকেই উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে শ্রমিক দলের  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে নেতাকর্মীরা।

গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম সরকার ও গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য স্বপন আহমেদের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ শহিদুল ইসলাম,জেলা শ্রমিক দলের সদস্য কাজল বেপারী,শ্রমিক দল নেতা মজনু ফকিরসহ কয়েক শতাধিক নেতাকর্মী।বক্তব্যে শরিফুল ইসলাম সরকার বলেন,কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুপ্তভাবে সড়কে নামার চেষ্টা করছে। 

এছাড়া জনমনে আতংক তৈরি করার চেষ্টা করছে তাদের এসব অপচেষ্টা রুখে দেয়ার জন্য শ্রমিকদল এই যথেষ্ট এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ও মোকাবিলা করতে সবসময় শ্রমিক দল মাঠে আছে এবং থাকবে। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো কর্মকাণ্ড এ দেশে করতে দেয়া হবে না বক্তব্যে বলেন।তিনি আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা শুধু পুলিশ নয় সামাজিক ভাবে আমাদেরও দায়িত্ব রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status