|
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাসন মেট্রো থানা যুবদলের প্রতিবাদ মিছিল
নতুন সময় প্রতিনিধি
|
![]() অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাসন মেট্রো থানা যুবদলের প্রতিবাদ মিছিল মিছিলে যুবদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। প্রতিবাদ মিছিলে বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. মুশফিকুর হাফিজ চৌধুরী (শোভন)। তিনি বলেন, “সুস্থ, গণতান্ত্রিক ও জনবান্ধব রাজনীতির স্বার্থে আমরা সবসময় ঐক্যবদ্ধ। সত্য ও ন্যায়ের পক্ষে এবং অপপ্রচারের বিরুদ্ধে আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে ভিন্নমত থাকলেও তা যেন শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে সীমাবদ্ধ থাকে। গণতন্ত্র, সত্য ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মিছিল শেষে নেতাকর্মীরা “অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্রের পক্ষে অঙ্গীকার” স্লোগানের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। নেতারা জানান, ভবিষ্যতেও যেকোনো অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
