|
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গাছায় বিএনপির শক্তি প্রদর্শন, প্রতিবাদ মিছিল
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গাছায় বিএনপির শক্তি প্রদর্শন, প্রতিবাদ মিছিল মঙ্গলবার (২৩ জুন) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে গাছা থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সভাপতি বাবুল সিপাহী, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান। মিছিলটি গাছা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোর্ডবাজারের একটি স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতারা বলেন, জনমনে অস্থিরতা সৃষ্টি বা কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের চেষ্টা হলে তা গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা হবে। ![]() আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গাছায় বিএনপির শক্তি প্রদর্শন, প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিলকে ঘিরে গাছা এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
