ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বাঘাইছড়িতে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Thursday, 2 July, 2026, 6:21 PM

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল্লাহ আল নোমান (২৭) কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ১ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার এসআই মোঃ রিয়াজুল ইসলাম রানা শেখ সঙ্গীয় ফোর্সসহ বাঘাইছড়ি থানাধীন মারিশ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাতুব্বর পাড়া   ব্রিজের উপর থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- ৩৬ (১) এর সংশ্লিষ্ট ধারায় বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতার হওয়া আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status