ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
প্রাইম ব্যাংক ও সিপিডিএল-এর মধ্যে চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 August, 2026, 3:49 PM

প্রাইম ব্যাংক ও সিপিডিএল-এর মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক ও সিপিডিএল-এর মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি. এবং সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল-এর আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনতে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত সিপিডিএল-এর করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল নির্মিত আবাসিক অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। এই উদ্যোগের মাধ্যমে উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও উন্নত সেবা প্রদানের সুযোগ তৈরি হবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ। সিপিডিএল-এর পক্ষে স্বাক্ষর করেন চিফ রিলেশনশিপ অফিসার জি. এম. ফারহাদ সারওয়ার।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকে পক্ষে আরও উপস্থিত ছিলেন- জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল; তাকিয়ান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড। সিপিডিএল-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ইফতেখার উদ্দিন চৌধুরী, জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড এসসিএম) এবং আমজাদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহক ও কর্মীদের জন্য আবাসন-সংক্রান্ত বিশেষ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ভ্যালু অ্যাডেড সেবা প্রদানের ধারাবাহিকতা আরও জোরদার করল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status