|
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯২ ডলারে স্থিতিশীল
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯২ ডলারে স্থিতিশীল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯ সেন্ট বা ০.১ শতাংশ সামান্য হ্রাস পেয়ে ৯২.১৬ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ সেন্ট বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৮৫.০২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উল্লেখযোগ্য দরপতন ঘটেছিল। টানা দুই সপ্তাহের ঊর্ধ্বগতির পর ব্যবসায়ীরা তাদের অর্জিত মুনাফা সংগ্রহ ও উঠিয়ে নেওয়ার কারণে মার্কিন বাজারে অপরিষ্কৃত তেলের মান এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
