|
উৎসবমুখর পরিবেশে প্রিয়ন্ত ও প্রান্তিকের ১০ম বর্ষপুর্তি উদযাপিত
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() উৎসবমুখর পরিবেশে প্রিয়ন্ত ও প্রান্তিকের ১০ম বর্ষপুর্তি উদযাপিত সম্প্রতি এক শুভ তিথিতে পারিবারিকভাবে এ ঘরোয়া ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি শিশুদের হাসিমুখ,উপহার আদান-প্রদান এবং সুস্বাদু নৈশভোজের মাধ্যমে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। ![]() উৎসবমুখর পরিবেশে প্রিয়ন্ত ও প্রান্তিকের ১০ম বর্ষপুর্তি উদযাপিত সন্তানদের এই বিশেষ দিনে শিবু ধর ও সুপ্রিয় ধর অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে তাদের ভালোবাসার দুই ছেলের ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। সম্পূর্ণ আয়োজনটি এক সুন্দর, সুশৃঙ্খল এবং স্মরণীয় পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
