ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
ভূরুঙ্গামারীতে এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Saturday, 29 August, 2026, 11:54 AM

ভূরুঙ্গামারীতে এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস

ভূরুঙ্গামারীতে এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার ৩৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাহফুজুল ইসলাম কিরনকে আহ্বায়ক ও মোর্শেদুর রহমান আনিসকে সদস্যসচিব করা হয়েছে।

শুক্রবার (২৮আগস্ট) এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্যসচিব মাসুম মিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু শামীমকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান মজনু, মোহাম্মদ রোকনুজ্জামান মিলু, নাহিদ হাসান প্রিন্স, শরিফুল ইসলাম, মাহমুদ হাসান ও আবুল কালাম আজাদ।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব জহুরুল ইসলাম। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন নুর আমিন লেবু, কফিলুর রহমান ও মাহাবুব উল আলম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আল হেলাল খান, শফিউল আলম সানু, গোলাম হোসেন মামুন ও আশরাফুল আলম শান্তকে। এ ছাড়া কমিটিতে ১৯ জন সদস্য রয়েছেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন তাঁরা। ভূরুঙ্গামারীর মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সামনে রেখে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কথাও জানান তিনি।

সদস্যসচিব মোর্শেদুর রহমান আনিস বলেন, নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের অংশগ্রহণে এনসিপির কার্যক্রম তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। সংগঠনের নীতি ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। দলটি ছাত্র-জনতার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের কথা বলছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাষ্ট্র সংস্কারের বিষয়কে গুরুত্ব দিচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status