ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
ইজিবাই ডটকম ডটবিডির আনুষ্ঠানিক যাত্রা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 2 September, 2026, 5:26 PM

ইজিবাই ডটকম ডটবিডির আনুষ্ঠানিক যাত্রা

ইজিবাই ডটকম ডটবিডির আনুষ্ঠানিক যাত্রা

চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করার লক্ষ্য নিয়ে যাত্রা করেছে ইজিবাই ডটকম ডটবিডি। ’সোর্স ইজি, গ্রো ফাস্ট,’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি ঢাকাস্থ এলিফ্যান্ট রোডের নিজস্ব কর্পোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধন হয়। 

ইজিবাই ডটকম ডটবিডি একটি ক্রস-বর্ডার হোলসেল মার্কেটপ্লেস ও সোর্সিং প্ল্যাটফর্ম। যার মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা ব্যবসার প্রয়োজন অনুযায়ী চীন থেকে বিভিন্ন পণ্য খুঁজে পাইকারি দামে সংগ্রহের সুযোগ পাবেন।

দেশে অনলাইন বা ছোট পরিসরে ব্যবসা শুরু করতে আগ্রহী উদ্যোক্তা, শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য পণ্য নির্বাচন, সরবরাহকারী খোঁজা এবং চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া অনেক সময় জটিল হয়ে ওঠে। এসব প্রক্রিয়াকে সহজ করতে প্ল্যাটফর্মটি কাজ করবে। 

এ বিষয়ে ইজিবাই ডটকম ডটবিডির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কাওসার খন্দকার বলেন, আমাদের লক্ষ্য হলো চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়াকে সহজ করে বাংলাদেশের উদ্যোক্তাদের নতুন ব্যবসার সুযোগ তৈরি করা এবং তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে সহায়তা করা।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মহসিন আলী বলেন, আমরা চাই ইজিবাই-এর মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা সহজে মানসম্মত পণ্য সংগ্রহ করে নিজেদের ব্যবসা শুরু ও সম্প্রসারণ করতে পারেন।

ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.bd) হলো গ্যালাক্সি কার্গো ইন্টারন্যাশনাল-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ২০১৬ সাল থেকে চীন-বাংলাদেশ বাণিজ্য ও লজিস্টিকস খাতে কাজ করছে। পূর্ব অভিজ্ঞতা ও চীনভিত্তিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, চীনে তাদের নিজস্ব গুদাম ও কার্যালয় রয়েছে। সেখানে স্থানীয় কর্মী ও একটি নির্দিষ্ট দল পণ্য সোর্সিং এবং কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে চীন থেকে পণ্য সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ইজিবাই ডটকম ডটবিডির লক্ষ্য বিদ্যমান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী, নতুন উদ্যোক্তা ও ই-কমার্স ব্যবসায়ীদের চীন থেকে পণ্য সংগ্রহের সুযোগের সঙ্গে যুক্ত করা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status