ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩
বলিউড থেকে বিদায় নেওয়ার কথা ভাবছেন তাপসী পান্নু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 September, 2026, 10:59 AM

বলিউড থেকে বিদায় নেওয়ার কথা ভাবছেন তাপসী পান্নু

বলিউড থেকে বিদায় নেওয়ার কথা ভাবছেন তাপসী পান্নু

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। নারীপ্রধান ও বাস্তবধর্মী গল্পের সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। ‘পিঙ্ক’, ‘মূল্ক’, ‘থাপ্পড়’সহ একাধিক সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে হিন্দি সিনেমার গল্প ও নির্মাণের ধরন নিয়ে এবার নিজের অসন্তোষের কথা স্পষ্ট করলেন এই অভিনেত্রী।

বর্তমানে নিজের নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারণা নিয়ে ব্যস্ত তাপসী। এরই মধ্যে এক সাক্ষাৎকারে বলিউডের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, পর্দায় অতিরিক্ত সহিংসতার প্রবণতা দেখে মাঝে মাঝে অভিনয় থেকে অবসর নেওয়ার কথাও ভাবেন।

তাপসী বলেন, ‘সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাগুলোর চিত্র দেখে পরিবারের সঙ্গে আড্ডায় একসময় বলেই ফেলেছিলাম, আমার কি তবে অবসর নেওয়ার সময় হয়ে এলো? কারণ এখন যেভাবে নির্দিষ্ট ধারার অতিরঞ্জিত সহিংস ছবি তৈরি হচ্ছে, তারচেয়ে বরং অভিনয় ছাড়াই ভালো। হয়তো এ ধরনের সিনেমার একটা বড় দর্শকশ্রেণি রয়েছে, কিন্তু আমি অন্ধভাবে পেশাকে ভালোবেসে যা খুশি তা করতে পারব না।‘

অভিনেত্রীর কথায়, দর্শকের পছন্দ বা সময়ের ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের নীতির সঙ্গে আপস করতে চান না তিনি। দীর্ঘ ক্যারিয়ারে কোন ধরনের সিনেমা ও চরিত্রে কাজ করেছেন, সেটিই ভবিষ্যতে তার পরিচয়ের অংশ হয়ে থাকবে বলেও মনে করেন তাপসী।

নিজের কাজের ধারা ও ভাবমূর্তি ধরে রাখার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ধারা বা ঘরানা হয়তো বদলে যাবে, কিন্তু একজন শিল্পীর কাজের তালিকা (ফিল্মোগ্রাফি) একই থেকে যাবে। আজ থেকে ১০ বছর পর যখন কেউ আমার অভিনীত চলচ্চিত্রগুলো ফিরে দেখবে, তখন যেন আমি কিংবা আমার আপনজনদের লজ্জায় পড়তে না হয়। সময়ের হাওয়ায় ভেসে যাওয়ার চেয়ে নিজের সিনেমার মানকে ধরে রাখাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’ নির্মাণ করেছেন দেবাশীষ মাখিজা। কানিকা ধিলনের রচনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে জয়পুরের কাল্পনিক পটভূমিতে। থ্রিলারধর্মী এই গল্পে একজন অন্ধ মায়ের অদৃশ্য সত্যের সন্ধান ও সংগ্রামকে তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে তাপসী পান্নুর সঙ্গে আরও অভিনয় করেছেন ইশওয়াক সিং, জতিন শর্মা, স্বস্তিকা মুখার্জি, মিতা বশিষ্ঠ ও ছায়া কদম। ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘গান্ধারী’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status