ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভো এআই ল্যাপটপ আনল গ্লোবাল ব্র্যান্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 September, 2026, 4:02 PM

প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভো এআই ল্যাপটপ আনল গ্লোবাল ব্র্যান্ড

প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভো এআই ল্যাপটপ আনল গ্লোবাল ব্র্যান্ড

দেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিংয়ের প্রসার ঘটাতে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসরযুক্ত নতুন লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লেনোভোর অনুমোদিত পরিবেশক হিসেবে নতুন দুটি মডেল বাজারজাত করছে।

নতুন ল্যাপটপ দুটির একটি লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই, মডেল ৮৩ইউআর০০এবিএলকে। এতে রয়েছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৫ ৩২২ প্রসেসর, ৬ কোর, ১২এম ক্যাশ এবং এনপিইউ ও জিপিইউ মিলিয়ে সর্বোচ্চ ৬৪ টপস এআই বুস্ট। মডেলটির বাজারমূল্য ১ লাখ ২২ হাজার টাকা।

অন্য মডেল ৮৩ইউআর০০এসিএলকে-তে রয়েছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৭ ৩৫৫ প্রসেসর, ৮ কোর, ১২এম ক্যাশ এবং সর্বোচ্চ ৮৯ টপস এআই বুস্ট। এর দাম ১ লাখ ৪১ হাজার টাকা।

দুটি মডেলেই রয়েছে ১৬ জিবি ডিডিআর৫ র‌্যাম, ৫১২ জিবি এনভিএমই পিসিআইই ৪.০ এসএসডি, ১৫.৩ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস ডিসপ্লে, ফুল এইচডি ও আইআর ক্যামেরা, ইন্টেল এক্সই৩ গ্রাফিক্স, ওয়াইফাই ৬ এবং ৬০ ওয়াট-আওয়ার ব্যাটারি। পাশাপাশি রয়েছে ব্যাকলিট কিবোর্ড, ডলবি অডিও, টিইউভি লো ব্লু লাইট সনদ, সামরিক মানের স্থায়িত্ব এবং উইন্ডোজ ১১ হোম। ল্যাপটপ দুটির সঙ্গে দুই বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনুমোদিত পরিবেশক ও শোরুমগুলোতে ল্যাপটপ দুটি পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদিত পণ্য কেনার মাধ্যমে ক্রেতারা নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা ও প্রয়োজনীয় ক্ষেত্রে আসল যন্ত্রাংশ প্রতিস্থাপনের সুবিধা পাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status