ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’ সেরা ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 September, 2026, 3:32 PM

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’ সেরা ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কার

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’ সেরা ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কার

রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এলফ লুব্রিক্যান্টসের বার্ষিক ডিলার সম্মেলন ‘এলফ ডিলার মিট ২০২৬’। বাংলাদেশে এলফের পরিবেশক প্রতিষ্ঠান এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের আয়োজনে এ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার ডিলার, ব্যবসায়িক অংশীদার, প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্সিপাল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে দেশের লুব্রিক্যান্টস বাজারের বর্তমান পরিস্থিতি, ব্যবসার সম্ভাবনা এবং ডিলারদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে এলফের বাজার আরও সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরা হয়। পাশাপাশি ডিলারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি আলোচনায় আসে।

এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক কোসুকে ইয়োশিদা বলেন, বাংলাদেশে এলফের ব্যবসা এগিয়ে নিতে ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারের পরিবর্তন ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে ডিলারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশে এলফের অগ্রযাত্রায় আমাদের ডিলাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি তখনই সম্ভব, যখন আমরা আমাদের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে একসঙ্গে এগিয়ে যাই, বাজারকে আরও ভালোভাবে বুঝি এবং গ্রাহকদের জন্য ধারাবাহিকভাবে মূল্য সৃষ্টি করি, বলেন কোসুকে ইয়োশিদা।

এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সিরাজুল মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে এলফের ব্যবসা সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে। ডিলারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি বাজারে ব্র্যান্ডটির উপস্থিতি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। 

“আমাদের প্রতিটি কার্যক্রমের মাধ্যমে বাস্তব ও পরিমাপযোগ্য ব্যবসায়িক প্রভাব তৈরি করাই আমাদের লক্ষ্য। ডিলারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে এবং বাজারে এলফের উপস্থিতি শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশে ব্র্যান্ডটির আরও বড় প্রবৃদ্ধির সুযোগ রয়েছে,” বলেন সেরাজুল মাহমুদ চৌধুরী।

সম্মেলনে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের হেড অব সেলস ডিলার সম্পর্ক, বাজার সম্প্রসারণ এবং বিক্রয় বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। কয়েকজন ডিলারও তাঁদের ব্যবসায়িক অভিজ্ঞতা এবং এলফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন।

পরে সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ শীর্ষস্থানীয় ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কৃত করা হয়। আয়োজকেরা জানান, ডিলার, ওয়ার্কশপ, রিটেইলার ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি বাজারের চাহিদা বুঝে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যেই এ আয়োজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status