ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
রাজশাহীতে নতুন শাখা উদ্বোধন করল আইপিডিসি ফাইন্যান্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 24 October, 2026, 1:33 PM

রাজশাহীতে নতুন শাখা উদ্বোধন করল আইপিডিসি ফাইন্যান্স

রাজশাহীতে নতুন শাখা উদ্বোধন করল আইপিডিসি ফাইন্যান্স

গ্রাহকসেবার পরিধি বাড়ানো এবং দেশের বিভিন্ন অঞ্চলে আর্থিক সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে রাজশাহীতে নতুন শাখা চালু করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে গ্রাহকবান্ধব আর্থিক সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।

রাজশাহীর সুলতানাবাদ স্টেশন রোডের ২২ নম্বর বাড়ি, বালুঘাটা হাউসে নতুন শাখাটি অবস্থিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান আরিফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহীতে নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে স্থানীয় মানুষের পরিবর্তনশীল আর্থিক চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার পাশাপাশি রাজশাহী ও আশপাশের অঞ্চলে আর্থিক সেবার সুযোগ বাড়াতে চায় আইপিডিসি ফাইন্যান্স।

উদ্বোধন উপলক্ষে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, “রাজশাহীতে নতুন শাখা চালুর মাধ্যমে সারা দেশে আইপিডিসি ফাইন্যান্সের কার্যক্রম আরও বিস্তৃত হলো। উদ্যোক্তা তৈরি, ব্যবসা সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রাজশাহীর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলের মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করতে আমরা আগ্রহী।”

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, আমরা বিশ্বাস করি, গ্রাহকদের আরও কাছে থাকলে তাদের প্রয়োজন ভালোভাবে বোঝা যায় এবং সে অনুযায়ী কার্যকর আর্থিক সেবা দেওয়া সম্ভব হয়। রাজশাহীতে নতুন শাখা চালুর মাধ্যমে সেবাপ্রাপ্তি সহজ করা, গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করা এবং ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে তাদের আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করার প্রতিশ্রুতি আরও জোরালো হলো। রাজশাহীর মানুষের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এ অঞ্চলের মানুষের আস্থাভাজন আর্থিক সহযোগী হয়ে উঠতে চাই আমরা।

রাজশাহীতে নতুন শাখা চালুর মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণ, গ্রাহকদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইপিডিসি ফাইন্যান্স।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status