|
নিষিদ্ধ সংগঠনের মিছিলে নেতৃত্বের অভিযোগ, শ্রীপুরে ছাত্রলীগ নেতা শাকিব গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() নিষিদ্ধ সংগঠনের মিছিলে নেতৃত্বের অভিযোগ, শ্রীপুরে ছাত্রলীগ নেতা শাকিব গ্রেপ্তার বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশের সদস্যরা। গ্রেপ্তার শাকিব বহেরারচালা এলাকার জালালউদ্দিনের ছেলে। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রীপুর থানা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের একটি মিছিলে অংশ নেওয়া এবং সেখানে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে শাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর শাকিবকে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানোর কথা নিশ্চিত করে পুলিশ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
