ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
চরভদ্রাসনে সামান্য বৃষ্টিতেই গার্লস স্কুল সড়কে জলাবদ্ধতা, চরম জনদুর্ভোগ
সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন
প্রকাশ: Thursday, 10 September, 2026, 7:52 PM

চরভদ্রাসনে সামান্য বৃষ্টিতেই গার্লস স্কুল সড়কে জলাবদ্ধতা, চরম জনদুর্ভোগ

চরভদ্রাসনে সামান্য বৃষ্টিতেই গার্লস স্কুল সড়কে জলাবদ্ধতা, চরম জনদুর্ভোগ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সামান্য বৃষ্টিতেই  জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলার গার্লস স্কুল সড়কের গ্রামীণ ব্যাংক এলাকা থেকে চর ঝাউকান্দা ইউনিয়ন অফিস পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

 সামান্য বৃষ্টির পরই সড়কের বিভিন্ন অংশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।  সড়কের ওপর পানি জমে থাকায় পথচারীদের বাধ্য হয়ে পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় প্রতিবছর বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হয় তাদের।

স্থানীয়রা জানান, গার্লস স্কুল সড়কটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যাওয়ায় বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের বেশি সমস্যায় পড়তে হয়।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। 

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং গার্লস স্কুল সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status