|
ইনস্টাগ্রামে প্রথম পোস্টেই জেনিফার লরেন্সের মজার হুঁশিয়ারি
নতুন সময় ডেস্ক
|
![]() ইনস্টাগ্রামে প্রথম পোস্টেই জেনিফার লরেন্সের মজার হুঁশিয়ারি প্রথম ভিডিও পোস্টে জেনিফার লরেন্স বলেন, হ্যাঁ, আমি চেষ্টা করে দেখছি। তবে কেউ যদি নেতিবাচক কিছু বলে, তাহলে আমি সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ছেড়ে দেব। কোনো প্রশ্নই নয়। এরপর তিনি আরও বলেন, কেউ যদি খারাপ কিছু বলে, আমি তা জানতে পারব এবং অ্যাকাউন্ট ছেড়ে দেব। ইনস্টাগ্রাম স্টোরিতেও একই ধরনের মজার বার্তা দিয়েছেন জেনিফার। সেখানে তিনি লেখেন, দয়া করে মনে রাখবেন, কোনো খারাপ বা আক্রমণাত্মক মন্তব্য শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিশুটি আমি। ইনস্টাগ্রামে যোগ দেওয়ার মাত্র এক দিনের মধ্যেই জেনিফার লরেন্সের অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখের বেশি। তার প্রোফাইল ছবিটিও বেশ ব্যতিক্রমী। সেখানে চুলে ফয়েল লাগানো অবস্থায় পানীয় পান করতে দেখা যাচ্ছে তাকে। ক্যামেরার দিকে তার তাকানোর ভঙ্গিতেও রয়েছে কৌতুকের ছাপ। ইতোমধ্যে তিনি ৪৬টি অ্যাকাউন্ট অনুসরণ করছেন। এসব অ্যাকাউন্টের মধ্যে রয়েছেন কার্দাশিয়ান পরিবারের সদস্যরা, লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনার পরিবারের সদস্যরা, মার্টিন স্করসেসি ও ডাকোটা জনসনসহ আরও অনেকে। জেনিফার লরেন্স ও তার স্বামী আর্ট গ্যালারি পরিচালক কুক মারোনি ২০১৯ সালের অক্টোবরে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। বড় সন্তান সাইয়ের বয়স চার বছর এবং ছোট সন্তান লুইয়ের বয়স এক বছর। সম্প্রতি প্যারিসে ‘১৩তম এলভিএমএইচ প্রাইজ ফর ইয়ং ফ্যাশন ডিজাইনারস’ অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় জেনিফার লরেন্স ও প্রিয়াঙ্কা চোপড়াকে। ফ্যাশন জগতের বড় বড় তারকারা অনুষ্ঠানে উপস্থিত থাকলেও প্রিয়াঙ্কা ও জেনিফারের আন্তরিকতা নজর কাড়ে ভক্তদের। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুজন একসঙ্গে হাসছেন এবং পরস্পরের সঙ্গে মজা করে কথা বলছেন। একটি ভিডিওতে তাদের কানে কানে কিছু বলতে এবং এরপর একসঙ্গে হেসে উঠতে দেখা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
