|
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজা নিহত
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
|
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজা নিহত আজ শনিবার সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে বজ্রপাতে এই দুজনের প্রাণহানির ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে শাহ আলম চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে এবং মোকাররম হোসেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি তিনি ছুটিতে এসে বিয়ে করেছিলেন। অন্যদিকে শাহ আলম শ্রমিক হিসেবে কাজ করতেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় সকাল ১০টার দিকে স্বজনেরা তাদের খোঁজে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
