ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে উত্তাল রাণীশংকৈল
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Saturday, 12 September, 2026, 4:59 PM

এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে উত্তাল রাণীশংকৈল

এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে উত্তাল রাণীশংকৈল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে সর্বস্তরের সচেতন জনগণ ও রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, গণ অধিকার পরিষদের মামুনুর রশিদ, প্রভাষক মুজিবুর রহমান,জুলাইযোদ্ধা আল হাবীব, উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মজিবুর রহমান রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দায়িত্ব পালনকালে ভূমি সেবায় সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি কমেছে। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনাতেও এসেছে ইতিবাচক পরিবর্তন।

তাঁরা আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয়।

বক্তারা বলেন, বর্তমানে রাণীশংকৈলে নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রমে মজিবুর রহমানের অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী এ উপজেলায় ভূমি সেবা, মাদক নিয়ন্ত্রণ ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলি আদেশ প্রত্যাহার করা প্রয়োজন।

মানববন্ধন থেকে বক্তারা মজিবুর রহমানের বদলি আদেশ স্থগিত ও বাতিল করে তাঁকে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে বহাল রাখার দাবি জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status