ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
নরসিংদীতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Saturday, 19 September, 2026, 7:48 PM

নরসিংদীতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নরসিংদীতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার ১৯ এপ্রিল ২০২৬ ইং দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, ড্রেন পরিষ্কার এবং মশা নিধনে ফগার মেশিন দিয়ে ধোঁয়া ছিটানো হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, ও বিশেষ অতিথি সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আল-আমিন হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বাড়ছে মানুষকে সচেতন করতে কেন্দ্রীয় যুবদলের নির্দেশে আমরা মাঠে নেমেছি। পরিচ্ছন্ন নরসিংদী গড়তে যুবদল জনগণের পাশে থাকবে।

সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান বলেন, শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা যুবদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এলাকাবাসী। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status