ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
শ্রীবরদীতে নিখোঁজের পরদিন মাছের খামার থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ১
রাকিবুল হাসান খোকন ,শেরপুর
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 11:21 AM

শ্রীবরদীতে নিখোঁজের পরদিন মাছের খামার থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ১

শ্রীবরদীতে নিখোঁজের পরদিন মাছের খামার থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ১

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের পরদিন মাছের খামার থেকে কালু মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া এলাকার আবুল কাশেমের মাছের খামার থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত কালু মিয়া কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় কালু মিয়ার বন্ধু একই গ্রামের কমল মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (২০) কে আটক করেছে পুলিশ।জানা গেছে, রবিবার দুপুরে কালু মিয়া ও তার বন্ধু বাদশা মিয়া তাদের বাড়ি থেকে বের হয়। পরে বাদশা মিয়া বাড়িতে ফিরলেও কালু মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে সোমবার সকালে স্থানীয় লোকজন আবুল কাশেমের মাছের খামারের পুকুরে কালু মিয়ার লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িয়ে থাকা সন্দেহে কালু মিয়ার বন্ধু বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status