ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
সেলাইমেশিনে বদলাবে জীবন, পাশে দীঘিনালা জোন
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 11:25 AM

সেলাইমেশিনে বদলাবে জীবন, পাশে দীঘিনালা জোন

সেলাইমেশিনে বদলাবে জীবন, পাশে দীঘিনালা জোন

নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তুলতে খাগড়াছড়ির দীঘিনালায় তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ২০ জন অসহায় পাহাড়ি ও বাঙালি নারীর হাতে সেলাইমেশিন ও প্রশিক্ষণের সনদ তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে দীঘিনালা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী নারীদের মাঝে এসব সেলাইমেশিন ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মু: শায়খউদ্দীন সাকলাইন, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো: জাহিদ হাসান জয় এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

দীর্ঘ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাইমেশিন হাতে পেয়ে উপকারভোগী নারীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি পরিবারের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রশিক্ষণার্থী নারীরা বলেন, প্রশিক্ষণের পাশাপাশি সেলাইমেশিন পাওয়ায় এখন নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার সুযোগ তৈরি হয়েছে। এ উদ্যোগের জন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দীঘিনালা জোনের পক্ষ থেকে বলা হয়, দুর্গম এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status